কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রহণযোগ্য নির্বাচনেই বিদ্যমান সংকটের সমাধান সম্ভব : লায়ন ফারুক

নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা
নাগরিক সমাবেশ। ছবি : কালবেলা

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘নব্বইয়ের স্বৈরাচার পতন-পরবর্তী সময়ে বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে অন্যতম স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দেশে বর্তমানে যে সংকট সৃষ্টি হয়েছে, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তা সমাধান করা সম্ভব।’

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ আমার অধিকার পার্টি’র উদ্যোগে এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, ‘নির্বাচন পদ্ধতি নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের বলব কোনো কারণে নির্বাচন না হলে সব দায় আপনাদেরই নিতে হবে।’

তিনি বলেন, ‘উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় পুরো জাতি শোকাভিভূত ও মর্মাহত। এই বিপদে আমাদের ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না।’

ফারুক রহমান বলেন, ‘বিমান দুর্ঘটনায় নিহতদের শহীদ হিসেবে কবুল এবং আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন লায়ন ফারুক।’ একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শেখ সাখাওয়াত হোসেন তানজিলের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব।

এ সময় এনডিপির (একাংশ) চেয়ারম্যান কারি আবু তাহের, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগরের সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X