জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার গানের ভিডিও ভাইরাল

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে খাবিরুল ইসলাম খান বাবু। ছবি ভিডিও থেকে নেওয়া
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঙ্গে খাবিরুল ইসলাম খান বাবু। ছবি ভিডিও থেকে নেওয়া

জামালপুর জেলা ছাত্রলীগ সভাপতি খাবিরুল ইসলাম খান বাবুর গানের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাবুর সঙ্গে লালনের বিখ্যাত 'মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে' গান গাচ্ছিল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দুই মিনিট দশ সেকেন্ডের ভিডিওতে পুরো গানে মত্ত ছিল ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিও ছিল তার সঙ্গে।

গানের ভিডিও বাবুর নিজের ফেসবুকে এবং ছাত্রলীগের একটা পেজে আপলোড করা হয়। ছাত্রলীগের পেজে ভিডিওটা সতেরো ঘণ্টায় সাত লাখ সাতাশি হাজার ভিউ হয়েছে, লাইক পড়েছে তিরানব্বই হাজার এবং আড়াই হাজার কমেন্ট পড়েছে, পোস্টটি শেয়ার হয়েছে এক হাজারেরও বেশী।

ছাত্রলীগ সভাপতি বাবুর ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটা শেয়ার হয়েছে সাতশ তেতাল্লিশটি, কমেন্ট হয়েছে বারোশ, লাইক পড়েছে চল্লিশ হাজার আর ভিউ হয়েছে প্রায় পৌনে পাঁচ লাখ।

এ বিষয়ে জানতে চেয়ে ফোন করলে খাবির বাবু কালবেলাকে জানান, ১ সেপ্টেম্বর ছাত্র সমাবেশ শেষ হলে পরের দিন বিশ্রাম নিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে তাদের কাছে বিদায় নিতে গেলে একাধিক ছাত্রলীগ নেতার অনুরোধে চার পাচটি গান গেয়েছিলাম।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকও গান গাইতে বলে। চার পাঁচটি গানের মধ্যে লালনের গানটি ভিডিও করে ফেসবুকে আপলোড করা হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X