চবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

চবিতে রামদাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী নূর হোসেন বিপ্লব। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ কর্মী নূর হোসেন বিপ্লব। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রামদাসহ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত কর্মীর নাম নূর হোসেন বিপ্লব (২৩) ওরফে আতঙ্ক বিপ্লব।

তিনি চবিতে নিরাপত্তার দায়িত্বে থাকা আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘আইএসএস’-এর কর্মী এবং তার বাবা শাহ আমানত হলের বাবুর্চি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি ‘চোরাই’ মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের কয়েকজন স্থানীয় শিক্ষার্থীর সঙ্গে বিপ্লবের বিরোধ তৈরি হয়। বিপ্লব ফোনটি ফেরত চাইলেও টাকার অঙ্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে অমিল ছিল। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় শাহ আমানত হলে বিষয়টি মীমাংসার জন্য উভয় পক্ষ জড়ো হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে বিপ্লব ক্ষিপ্ত হয়ে রামদা হাতে নিয়ে হলে প্রবেশ করেন এবং প্রতিপক্ষ শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে। ​ আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে বিপ্লব জানান, সে স্থানীয় যুবলীগ নেতা হানিফের ভাই ইকবালের কর্মী। তবে তার দাবি, যারা অভিযোগকারী তারা আগে তার সাথেই ছাত্রলীগ করতেন, কিন্তু বর্তমানে ছাত্রদলের আশ্রয়ে রয়েছে।

তিনি আরও জানান, আমার সঙ্গে পূর্বে রাজনীতি করা সহকর্মীরা বেইমানি করেছে। আমার রাগ তখনই হয়েছে, যখন ওরা আমার সঙ্গে এমন কাজ করেছে। আমি তখন রামদা নিয়ে তাদের ভয় দেখানো জন্য গিয়েছিলাম।’

অন্যদিকে, প্রক্টোরিয়াল বডি অভিযোগকারীদের মোবাইল পরীক্ষা করে তাদেরও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পেয়েছে। মূলত পূর্বপরিচিত ও বন্ধু মহলের মধ্যেই এই বিরোধের সৃষ্টি হয়। ​ চাকসুর আইন সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, ‘উভয় পক্ষই বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের বিরোধ মীমাংসার নামে বহিরাগতদের আনা মোটেও কাম্য নয়। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘ভর্তি পরীক্ষা চলাকালীন এ ধরনের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় তাকে থানায় সোপর্দ করা হয়েছে।’

​তিনি জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X