কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ থেকে দীর্ঘ ছুটিতে খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি
খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি

সংসদে দীর্ঘ অনুপস্থিতির জন্য ছুটি পেয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

অসুস্থতার কারণে বর্তমানে সুইজারল্যাণ্ডে অবস্থান করছেন ক্ষমতাসীন দলের আলোচিত এই এমপি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ছুটি চাইলে সংসদ তা মঞ্জুর করে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদের ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসের ছুটির আবেদন পাঠ করে শোনান সংসদের সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কণ্ঠভোটে পাস হয়।

সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৯ (২) এ অনুসারে ৯ জুলাই ২০২৩ হতে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির জন্য ইমেলে আবেদন করেন বলে জানান শামসুল হক টুকু। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ ছুটির আবেদন সংসদে পাঠ করে শোনানো হয় এবং ভোটে দেওয়া হয়। অতীতে প্রথম, নবম, দশম এবং চলতি অধিবেশনেও ছুটির জন্য কয়েকজন সংসদ সদস্য আবেদন করেছিল এবং সেটা সংসদ মঞ্জুর করেছিল বলে জানান ডেপুটি স্পিকার। তিনি সংসদ সদস্যদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের আবেদন বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন।

আবেদনে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অসুস্থজনিত কারণে দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছি না। উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যাণ্ডে অবস্থান করছি।

চিঠিতে তিনি ব্যাক পেইন, অনিয়ন্ত্রিত ডায়েবেটিস, ব্লাড প্রেশারসহ নানান রোগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানান। তিনি জানান চিকিৎসকদের পরামর্শে দীর্ঘদিন আরও চিকিৎসা প্রয়োজন। এ জন্য ৯ জুলাই হতে পরবর্তী ৯০ বৈঠকেরন জন্য ছুটির আবেদন করেন তিনি।

জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যাণ্ড থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, তিনি ছুটির আবেদন করেছেন।

তার শরীরের অবস্থা বেশি ভালো নয় এবং চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১০

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১১

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১২

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৩

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৪

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৫

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৬

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

২০
X