কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: কালবেলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: কালবেলা

টানা দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

খন্দকার মোশাররফের সঙ্গে তার স্ত্রী বিলকিস আখতার ও দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও ফিরেছেন।

বিমান বন্দরের টার্মিনালে পরিবারের সদস্যরা ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার জন্য সকলে দোয়া করবেন।

গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১১

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১২

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৩

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৪

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৫

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৬

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৭

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৮

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৯

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

২০
X