কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২৪-এর গণজাগরণ নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা : নাহিদ

এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপি আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

২৪-এর গণজাগরণ অনেক রাজনৈতিক শক্তির জন্য ছিল এক ধরনের আত্মশুদ্ধির সুযোগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (০৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘৭১ আর ২৪’- দুটি সময়ের মাঝে রয়েছে একটি ঐতিহাসিক সেতুবন্ধ। তবে আজকের প্রজন্ম স্পষ্ট ভাষায় বলছে- ২৪ হলো ৭১-এর চেতনার নবজাগরণ, কিন্তু একইসঙ্গে তা একটি নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা।

তিনি বলেন ৭১-এর যে লক্ষ্য ছিল- সমতা, মর্যাদা ও ন্যায়বিচার- তা নতুনভাবে প্রতিষ্ঠা পেয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে। যেখানে একদিকে বঙ্গবন্ধুর নামে পরিচালিত ‘মুজিববাদ’কে দায়ী করা হচ্ছে জাতীয় স্বার্থকে ভারতের সঙ্গে সংযুক্ত করে সার্বভৌমত্ব হরণের জন্য, অন্যদিকে ২৪-কে তুলে ধরা হচ্ছে সত্যিকারের মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের মুহূর্ত হিসেবে।

নাহিদ বলেন, ২৪-এর গণআন্দোলন ছিল কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র ও শোষণের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ লড়াই। এ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটেছে, যারা ৭১-এর গণ্ডি পেরিয়ে এসেছে এবং একটি সমতাভিত্তিক, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্নে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে যারা ‘৭১-এর পক্ষে না বিপক্ষে’ এই পুরোনো দ্বৈত রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা মূলত দেশকে একটি অচল রাজনৈতিক কাঠামোয় ফিরিয়ে নিতে চান। কিন্তু ২৪-এর চেতনা ছিল পুরোনো দ্বন্দ্ব ছাপিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করা- যেখানে রাষ্ট্র ও সমাজকে একতাবদ্ধ ও গণতান্ত্রিক করা হবে।

তিনি উল্লেখ করেন, আজকের প্রজন্ম ‘মুজিববাদ’সহ যে কোনো ধরনের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী রাজনীতিকে পরাজিত করাকে তাদের দায়িত্ব হিসেবে দেখছে। ৭১ একটি ইতিহাস- রাষ্ট্রের ভিত্তি হিসেবে তাকে সম্মান জানানো হবে, ঠিক যেমন ৪৭-এর ঘটনাকে স্মরণ করা হয় ইতিহাসের দৃষ্টিকোণ থেকে। তবে রাজনৈতিক বৈধতা অর্জনের হাতিয়ার হিসেবে এসব ঘটনাকে ব্যবহার করা আর চলবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, ২৪ কোনো প্রতিশোধের আন্দোলন ছিল না। যারা এটিকে প্রতিশোধ হিসেবে দেখছে, তারা এর মূল চেতনাকেই ভুল বুঝেছে। বরং ২৪ ছিল একটি জাতীয় ঐক্য ও পুনর্মিলনের জায়গা- যার মূল শক্তি ছিল সমবেদনা, আলোচনার মাধ্যমে সমাধান এবং সম্মিলিত দায়িত্ববোধ।

স্ট্যাটাসের শেষে বলা হয়েছে- যারা এখন আবার ৭১-এ ফিরে যেতে চাইছেন, তারা শুধু অতীতে ফিরে যাচ্ছেন না, বরং ২৪-এর চেতনাকে অস্বীকার করছেন। ইতিহাসের প্রশ্নগুলো অবশ্যই আলোচনায় থাকবে, কিন্তু আজকের রাজনীতি গড়ে উঠবে ২৪-এর মূল্যবোধের ওপর ভিত্তি করে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১০

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১১

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১২

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৩

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৫

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৬

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

১৭

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

১৮

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

১৯

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

২০
X