টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি, পুরো বিষয়টি বানোয়াট : নাহিদ

নাহিদ ইসলাম ও তাহরিমা জান্নাত সুরভী। ছবি : কোলাজ
নাহিদ ইসলাম ও তাহরিমা জান্নাত সুরভী। ছবি : কোলাজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি এবং পুরো বিষয়টি বানোয়াট।

সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সদ্য জামিনে মুক্তি পাওয়া তাহরিমার খোঁজ নিতে এসে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, কিছু কিছু মিডিয়া নির্বাচনকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্রহন করার চেষ্টা করছে। সুরভীর ঘটনাটিও তারই ধারাবাহিকতা।

তিনি সতর্ক করে বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, তাই সবাইকে আরও সচেতন থাকার আহ্বান।

‎এর আগে, গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে চাঁদাবাজির মামলায় সুরভীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যায় তার দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-জনতা’ বিক্ষোভ করেন।

এদিকে জামিন পেয়ে সুরভি টঙ্গীর বাসায় ফিরলে রাতে তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দলটির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X