কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৪ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ২ মেয়রের পদত্যাগ করা উচিত : ফখরুল

বুধবার রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি শেষে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বুধবার রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে রক্তদান কর্মসূচি শেষে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এ জন্য দুই মেয়রকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দুই সিটি করপোরেশন ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বাস্থ্য খাতে চরম অরাজকতা আমরা কোভিডের সময় দেখেছি। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণের সময়ও এটা দেখা গেল।

ডেঙ্গু মহামারি রোধে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে ফখরুল বলেন, এডিস মশা নিধনের জন্য সিটি করপোরেশনের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে।

ঢাকার দুই মেয়রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দুই মেয়র জনগণের ভোটে নির্বাচিত না। এ জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত।’

এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠনে বিএনপির দাবি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল।

এর আগে পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে একই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং বিএনপি নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X