কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দলের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে গণমিছিল করবে বিএনপি।

বুধবার (৬ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, একদফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার ঢাকা উত্তর-দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে পৃথক গণমিছিল করা হবে।

রিজভী বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ মহানগর শাখার নেতাদের সঙ্গে আলোচনার পর কর্মসূচির সময় ও রুট ঘোষণা করা হবে।

রিজভী বলেন, অন্যান্য বিরোধী দল ও জোট যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে তারাও একই দিনে নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জানান, শনিবার বিকালে বিএনপির ঢাকা মহানগর শাখা পৃথক মিছিল বের করবে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হবে।

এটি হবে বিরোধী দলগুলোর এক দফা আন্দোলনের ষষ্ঠ কর্মসূচি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X