কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ : ডা. রফিক

বক্তব্য রাখছেন ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন ডা. মো. রফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নবনির্বাচিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ। বিএনপির প্রত্যেকের মতপ্রকাশ্যে বিশ্বাসী। জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে।’

সোমবার (১১ আগস্ট) ড্যাবের কাউন্সিল এবং নির্বাচিত নতুন নেতৃত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. রফিক বলেন, ‘তুমুল প্রতিযোগিতামূলক এ নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদের মধ্যে একটি পরিষদের বিজয়ী এবং অপরটির বিজিত হওয়া স্বাভাবিক। বিজয়ী পরিষদ ৫২ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করায় তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। অপরদিকে বিজিত প্যানেল প্রায় ৪৬ দশমিক ৯৪ শতাংশ ভোট পেয়েছে, যা প্রমাণ করে যে চিকিৎসক সমাজের একটি বড় অংশে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ফলাফল ঘোষণার শেষ পর্যন্ত উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে নির্বাচনে অংশ নেওয়ায় তাদেরও আন্তরিক ধন্যবাদ।’

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতে, এক অদৃশ্য শক্তির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই বিদ্বেষমূলক মনোভাব ত্যাগ করে একসাথে কাজ করার মানসিকতা প্রকাশ করাই এখন সময়ের দাবি।’

অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে বিজয়ী পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্বাস্থ্য সম্পাদক বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য সুদৃঢ় করে ড্যাবের হারানো গৌরব পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। একইসঙ্গে বিজিত পরিষদের প্রতি আহ্বান, বিজয়ী পরিষদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে হবে।’

বাংলাদেশি জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে, সবাই মিলেমিশে একই লক্ষ্যে কাজ করে দল ও দেশকে এগিয়ে নেওয়া জাতীয়তাবাদী প্রতিটি চিকিৎসকের কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X