কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৯:৩২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে : আজাদ

নারী সমাবেশ। ছবি : কালবেলা
নারী সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৬টি বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। রাষ্ট্র কাঠামো মেরামতে তিনি ৩১ দফা রূপরেখা দিয়েছেন। আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে।’

সোমবার (১১ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের ভরত ভায়না মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন আজাদ বলেন, ‘৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। নারীদের অধিকার নিশ্চিত হবে। নিশ্চিত হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা। বাংলাদেশের অর্ধেক নারী। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না।’

এসময় তিনি আগামী নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির নেতারাসহ ইউনিয়নের শত শত নারী কর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বোতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ, সহসভাপতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বাবর আলী গাজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস।

এ ছাড়াও গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসনাত পাশা, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, পৌর মহিলা দলনেত্রী রেক্সনা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X