রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত

‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান।

হাসনাত বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই। এ সময় নির্বাচন নিয়ে দলের অবস্থান জানিয়ে তিনি বলেন, এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে, আমরা নির্বাচনবিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

এ সময় গুম কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X