রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে : ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
১২ দলীয় জোটের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোট।

জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, এই রোডম্যাপের মধ্য দিয়ে নির্বাচনের ক্ষেত্রে দেশ আরও একধাপ এগিয়ে গেল। জনপ্রতিনিধিমূলক সরকার গঠনের উদ্দেশ্যে যে নির্বাচন- সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে ইসি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এ জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কালবেলার কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এমনটাই বলেন।

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানও।

কালবেলার কাছে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দেশের জনগণ নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছে; জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। নির্বাচিত সরকার থাকলে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে; বিদেশিরাও বিনিয়োগ করতে আগ্রহী হবে। আশা করি, রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময় অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

লায়ন ফারুক আরও বলেন, ইসির বড় কাজ হচ্ছে পুরোপুরি ভেঙে পড়া নির্বাচনী ব্যবস্থার ওপরে মানুষের আস্থা ফিরিয়ে আনা। আশা করব, রোডম্যাপ যথাযথভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে ইসি সেই কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X