কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসির রোডম্যাপে দেশ নির্বাচনের দিকে আরেক ধাপ এগিয়ে গেল : সমমনা জোট

ড. ফরিদুজ্জামান ফরহাদ। পুরোনো ছবি
ড. ফরিদুজ্জামান ফরহাদ। পুরোনো ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট।

জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ইসির এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের দিকে দেশ আরেক ধাপ এগিয়ে গেল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় কালবেলার কাছে এক প্রতিক্রিয়ায় ড. ফরহাদ এমন অভিমত ব্যক্ত করেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের এই আহ্বায়ক বলেন, আমি মনে করি- আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে। একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার অর্থাৎ সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা; রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা করা- ইসির রোডম্যাপে সেসবের উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বলব, এর মধ্য দিয়ে নির্বাচনের দিকে দেশ আরেক ধাপ এগিয়ে গেল।

নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জোটভুক্ত ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস। তিনি আশা প্রকাশ করে বলেন, রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে- সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তপশিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X