কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
জবি ছাত্রদল সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে মিছিলে বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি আজিমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) বিএনপির গণমিছিলের কর্মসূচি শেষে ফেরার পথে কাকরাইলে যুবলীগের কার্যালয়ের সামনে এলে সুজন মোল্লা হামলার শিকার হন।

বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গি হামলার পথ বেছে নিয়েছে। গণতন্ত্র ও ছাত্রদের নিরাপত্তার প্রশ্নে ছাত্রদল সবসময় আপসহীন ছিল, আগামীতেও একবিন্দু ছাড় দেবে না। রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া হবে না। অচিরেই সন্ত্রাসীদের চিহ্নিত করে এই কাপুরুষোচিত হামলার দাঁতভাঙা জবাব দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১০

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১১

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১২

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৩

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৪

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৫

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৭

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৯

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

২০
X