রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:৪৭ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে দেখা হলো খালেদা জিয়া ও মোশাররফের

এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের। ছবি : সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের। ছবি : সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফের।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে পাঁচ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়া হন খালেদা জিয়া। এদিকে আজই অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ।

দলীয় প্রধান হাসপাতাল থেকে বাসায় যাচ্ছেন শুনে হুইল চেয়ারে করে বিদায় জানাতে আসেন মোশাররফ। ওই সময় দুজনের সাক্ষাৎ হয় হাসপাতালের লবিতে।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে সালাম দেন মোশাররফ। সালামের জবাব দিয়ে খালেদা জিয়াও দলের স্থায়ী কমিটির এই সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন শুনে হুইল চেয়ারে করে দেখা করতে আসেন মোশাররফ স্যার। ওই সময় ম্যাডাম এবং ওনার মধ্যে সালাম বিনিময় হয়। শারীরিক অবস্থার খোঁজ নেন উভয়ে।

স্ট্রোক করে শুক্রবার মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন খন্দকার মোশাররফ। আর গত ১২ জুন মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X