কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল উদ্দিন 

মন্দির পরিদর্শনকালে এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
মন্দির পরিদর্শনকালে এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এ সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকায় অবস্থিত কুর্মিটোলা সিভিল অ্যাভিয়েশন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিশ্বকর্মা পূজা উপলক্ষে পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই বিএনপি নেতা।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে কফিল উদ্দিন আহমেদ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে তাদের যে কোনো অনুষ্ঠানে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই বিষয়টি ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিটি ধর্মীয় উৎসবে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।

এ সময় ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X