কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

মিছিল। ছবি : কালবেলা
মিছিল। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে এই ঐক্যবদ্ধ নির্বাচনী গণসংযোগ ও গণমিছিল শুরু করে বিএনপি। এরপর সংসদীয় এলাকার বিভিন্ন সড়কে বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন ঢাকা-১৮ আসনে দলের মনোনয়নপ্রত্যাশীরা।

গণমিছিল ও নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটার। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১৮ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি দলটি।

গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। তিনি বলেন, ‘ঢাকা-১৮ আসন জনগণের আসন। এখানে কেউ দাপট দেখাতে বা ভয় দেখাতে পারবে না। আমরা সবাই মিলেই জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে মাঠে আছি। দলের প্রতীককে বিজয়ী করতে মনোনয়নপ্রত্যাশীদের এই ঐক্য প্রমাণ করে বিএনপি ক্ষমতায় যেতে নয়, দেশকে বাঁচাতে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে।’

সমাবেশে মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, ‘আজকের গণমিছিল দেখিয়ে দিল, বিএনপি বিভক্ত নয়। আমরা যেই প্রার্থীই পাই না কেন, জনগণের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ।’

উত্তরের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘এ আসনে সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা গডফাদারদের জায়গা নেই। অতীতে যারা জনগণের পেটে লাথি দিয়ে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল, আসন্ন নির্বাচনে জনগণ তাদের জবাব দেবে; বিএনপি তথা ধানের শীষকে তারা বিজয়ী করবে।’

সভাপতির বক্তব্যে মহানগর উত্তর বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাস উদ্দিন বলেন, ‘বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতেই মাঠে নেমেছে। আমরা যে কেউ মনোনয়ন পাই বা না পাই, ধানের শীষই আমাদের চূড়ান্ত পরিচয়।’

বৃহত্তর উত্তরার উত্তরা-পশ্চিম, উত্তরা-পূর্ব, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী গণসংযোগ ও গণমিছিলে অংশ নেন। সমাবেশ শেষে গণমিছিলটি উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড আমির কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং এলাকা প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আশা প্রকাশ করে করছেন, মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে এই ঐক্যের ধারাবাহিকতা থাকলে আসন্ন নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষ বড় ব্যবধানে বিজয়ী হবে।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X