কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির লোকই ঢাকা-১৮ আসনে মনোনয়ন পাবেন, প্রত্যাশা কফিল উদ্দিনের

উঠান বৈঠক। ছবি : কালবেলা
উঠান বৈঠক। ছবি : কালবেলা

ঢাকা-১৮ আসনকে ‘বিএনপির ঘাঁটি’ উল্লেখ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দলীয় লোকই মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেক ক্লাব মোড়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কফিল উদ্দিন বলেন, ‘আমরা দুর্দিনে বিএনপি করেছি, যখন মিছিলে দাঁড়ানোর মতো মানুষও পাওয়া যেত না। বিএনপি করার কারণে আমার নামে ১৫৪টি মামলা হয়েছিল, এমনকি মিথ্যা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ও হয়েছিল। ঢাকা-১৮ আসনে আমি মনোনয়ন চেয়েছি শুধু জনসেবার জন্য, নিজের স্বার্থে নয়। আমি ব্যবসা করে খাই, চাঁদাবাজি বা দখলবাজি করি না।’

তিনি আরও বলেন, ‘আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজনীতি করি। আমি যদি মনোনয়ন পাই, তবে অবশ্যই ঢাকা-১৮ আসনের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করব।’

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

বিএনপি নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মাস্টারের সঞ্চালনায় বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X