কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কাদের সঙ্গে জোট করবে জমিয়ত, জানালেন মহাসচিব

জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী | ছবি : সংগৃহীত
জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী | ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির শুরুতে, রমজানের ঠিক আগে।

আসন্ন জাতীয় নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগের সম্ভাব্য অনুপস্থিতিতে বাংলাদেশে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামি দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়।

তবে এক্ষেত্রে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামি দল। এসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন। বিশেষ করে দেশের প্রাচীনতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম জামায়াতে ইসলামী থেকে দূরে থাকছে।

দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মন্তব্য করেছেন, তারা কোনো ‘ভ্রান্তমতাদর্শী’ দলের সঙ্গে জোট করবেন না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আফেন্দী বলেন, আমাদের কনসেপ্ট পরিষ্কার। আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চাই, তবে কোনো ভ্রান্তমতাদর্শের সঙ্গে আপস করতে রাজি নয়। কোনো ভ্রান্তমতাদর্শের বিরোধিতা করতে গিয়ে ফ্যাসিবাদের কোলে উঠতেও রাজি নই।

জমিয়তের কর্মপন্থা মধ্যমপন্থা উল্লেখ করে তিনি আরও বলেন, যদি একান্তই কারো সঙ্গে জোট করতে হয়, তাহলে চেষ্টা করব আমাদের সার্কেলের, আমাদের এক ও অভিন্ন দৃষ্টিভঙ্গির মতাদর্শের যারা, তাদের সঙ্গে মিট করার। সেক্ষেত্রে ব্যর্থ হলে যেখানে ক্ষতির মাত্রা কম, সেখানে আমরা যাব। যেখানে ক্ষতির মাত্রা বেশি, সেখানে যাব না। আমরা বিশ্বাস করি নবীগণ নিষ্পাপ। নবী হওয়ার আগে পরে— দুই সময়েই তারা নিষ্পাপ। আমরা অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাটি মনে করি।

সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, জমিয়তে উলামা বাংলাদেশের আমির শায়খুল হাদিস মাওলানা আলিমুদ্দীন দুর্লভপুরি ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হকসহ দেশের শীর্ষ আলেমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

স্পেনে ষাঁড় দৌড়ে অংশ নিয়ে বিপত্তিতে ৬০ জন

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনশনরত সোনমের শারীরিক অবস্থার অবনতি

২০৩০ সালের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পাচ্ছে ১ কোটি ৬১ লাখ পরিবার

শরীরে পানির অভাব কতটা, এই সহজ পরীক্ষার মাধ্যমে জেনে নিন

মেক্সিকোকে ‘অস্বাভাবিক’ শর্ত আর্জেন্টিনার, মার্কার প্রতিবেদন

একের পর এক বিস্ফোরণে কাঁপছে ইরানের বন্দর আব্বাস ও বুশেহর

সিরিয়ার বন্দরে তুর্কি যুদ্ধজাহাজ

গাইবান্ধায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

১০

হাম ও উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৭৬৬

১১

মাঠে খেলা, পর্দায় ইনফান্তিনো—পেছনে কী রহস্য

১২

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ চরমে

১৩

সুন্দরবনের বড় দস্যু দলের প্রধানসহ ২৭ সদস্যের আত্মসমর্পণ

১৪

ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

১৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

১৭

আর্জেন্টিনাকে নিয়ে ‘কড়া’ মন্তব্য সাবেক ব্রাজিলিয়ান তারকার

১৮

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর মওকুফের খবর ভুয়া: আইনজীবী

১৯

এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

২০
X