কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আজ যারা রাজনীতি করছি, আমরা বদরুদ্দীন উমরের কাছে খুবই ছোট : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমরা যারা রাজনীতি করছি, তারা বদরুদ্দীন উমর সাহেবের কাছে খুবই ছোট। কারণ, তিনি কখনো কম্প্রোমাইজ করেননি। আজকে যারা নতুন প্রজন্মের, তারা বদরুদ্দীন উমর সাহেবের কাছ থেকে কতটুকু নিতে পেরেছেন- তা আমার জানা নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বদরুদ্দীন উমরের স্মরণসভায় তিনি এ কথা বলেন। গত ৭ সেপ্টেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রখ্যাত লেখক, গবেষক ও বামধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর। বিএনপি মহাসচিব বলেন, বদরুদ্দীন উমর সাহেব একটা কথা বলতেন– সংগঠন, সংগঠন, সংগঠন। বিপ্লব তখনই সফল হয়, যখন সংগঠন থাকে। আজ যে হতাশা এসেছে, তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় বলে আমার মনে হয় না। আজকে যারা সমাজ বদলাতে চান, সাধারণ মানুষের অবস্থা পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সংগঠনকে শক্তিশালী করতে হবে; বদরুদ্দীন উমরের ভাষায়- একেবারেই মানুষের কাছে চলে যেতে হবে।

অনুষ্ঠানে প্রয়াত বদরুদ্দীন উমরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের অনেক ক্ষেত্রে তিনি অদ্বিতীয় ছিলেন। আমরা জানি, ভীতি ও মোহ কীভাবে মানুষকে গ্রাস করে। বদরুদ্দীন উমরের ক্ষেত্রে এসবের কিছুই তাকে গ্রাস করেনি। তিনি সারাজীবন কাজের মধ্যে ছিলেন, ক্লান্তি কাকে বলে তা তিনি জানতেন না। সংগ্রামের জীবন থেকে তিনি কখনো বিচ্যুত হননি। এই সমস্ত দিক থেকে তিনি অসাধারণ ছিলেন। তাকে কোনো অসাধারণ মানুষ হিসেবে নয়, আমাদের আপনজন হিসেবে আমরা ধারণ করি। বিপ্লবের জন্য যে সংস্কৃতির দরকার হয়, তা উমর যেভাবে বুঝতেন- খুব কম বামপন্থি রাজনীতিকই এমনভাবে বুঝতেন।

বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বদরুদ্দীন উমর যে ঘরানা থেকে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, আমি সে ঘরানার নই। আমরা কিছুটা বিপ্লববিরোধী ছিলাম। আমি ছাত্রলীগ করতাম। আমরা স্লোগান দিতাম ‘হো হো মাও মাও, চীনকে যাও, ব্যাঙ খাও’। সে সময় ভালো ছেলে রাজনীতি করবে- এটা একদমই প্রচলিত ছিল না। আমাদের সে সময়ের রাজনীতি ছিল জ্ঞানবিবর্জিত। রাজনীতিতে জ্ঞানের প্রয়োজনীয়তা তিনি (বদরুদ্দীন) নিয়ে আসেন। আমার যে বড় হওয়া, সেটাতে তার ভূমিকা আছে বলে আজ মনে হচ্ছে, তার প্রয়াণের পর আজ এটা বুঝতে পারছি। আমি তার রাজনৈতিক দর্শনের সাথে একমত নই, কিন্তু বিরোধও নেই। তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সাম্রাজ্যবাদ নিয়ে যদি পড়তে হয়, তাহলে বদরুদ্দীন উমরের কাছে যেতে হবে। বিপ্লবী তত্ত্ব নির্মাণ কীভাবে হলো, তা বুঝতে হলে বদরুদ্দীন উমরের কাছে যেতে হবে। ১৯৫২ থেকে ’৭৪ অবধি পড়তে হলে, জানতে হলে উমর একজন অনিবার্য সঙ্গী। বুদ্ধিবৃত্তিক বিকাশের মাধ্যমে তার রাজনীতিতে আসা, ভীষণ শক্ত এক ভিত্তিতে গড়ে ওঠা তার রাজনীতি। ফলে মৃত্যুর শেষদিন অবধি তিনি সত্যের পথে অবিচল ছিলেন। আজকে তরুণদের কথার মাঝে একটা সুর পাওয়া যায়- আগে কিছুই হয়নি, আমরাই সব শুরু করব। এটা ঠিক না।

স্মরণসভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X