কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে ৩১ দফা বাস্তবায়নের কাজ করতে হবে : মাহবুবুর রহমান 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নূরপুর ও দুর্লভপুর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেন মাহবুবুর রহমান সরকার। ছবি : কালবেলা
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নূরপুর ও দুর্লভপুর বাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেন মাহবুবুর রহমান সরকার। ছবি : কালবেলা

নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে বলে জানিয়েছেন যুবদলের সিলেট বিভাগে সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার।

রোববার (২১ সেপ্টেম্বর) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নূরপুর ও দুর্লভপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ আহবান জানান। মাহবুবুর রহমান সরকার সুনামগঞ্জ-১ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে ভোটারদের মন জয় করতে ওয়ার্ডভিত্তিক টিম করে ৩১ দফার দাওয়াত গ্রামেগঞ্জে পৌঁছে দিতে হবে। কেন না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর থেকে বার বার বলছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা সুসংগঠিত থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

লিফটলেট বিতরণে উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখুঞ্জি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহবায়ক রহিম বাদশা, সাইদিল মুরছালিন, উত্তর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X