কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না : ফারুক

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি কখনোই সরে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, দেশে আবারও একটি সুষ্ঠু নির্বাচনের বিপরীতে ষড়যন্ত্র চলছে। প্রশাসনে আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদী’ দখলদারিত্ব রেখে কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘দেশে একটি চক্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা অতীতে দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখনও তারা ২০২৫ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে মামলা, জুলুম, নির্যাতন ও অবিচারের শিকার হয়েও বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। আমাদের এই লড়াই জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং এর চূড়ান্ত রায় দেবেন দেশের জনগণ।’

আরও পড়ুন : ‘ভিপি জরিমানা করছেন, টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে’

জাতীয়তাবাদী শক্তির মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের ঐক্য নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদই টিকবে না।’

নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা মীর সরফত আলী সপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X