কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলের আত্মপ্রকাশ

আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

আদর্শ রাষ্ট্র গঠনে ৩৭ দফা লক্ষ্য ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ তরিকত পার্টি। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দলটির আত্মপ্রকাশ হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান হলেও বর্তমানে দেশে এক ধরনের ‘নীরব নৈরাজ্য’ বিরাজ করছে। সারা দেশে মাজার শরিফে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। খাদেমসহ বহু মানুষ খুন, গুম ও নিখোঁজ হয়েছেন। এ অবস্থায় দেশের মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে জীবনযাপন করছে।

তারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের কারণে দেশের আকাশে ক্রমশ কালো ছায়া নেমে আসছে। এমন পরিস্থিতিতে নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি আদর্শ রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে তরিকত পার্টি আত্মপ্রকাশ করেছে।

অনুষ্ঠানে তরিকত পার্টির পক্ষ থেকে ৩৭ দফা লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই আন্দোলনের আদর্শ ক্ষুণ্ন রাখা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন, সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, বেকারত্ব দূরীকরণ ও মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্য অধিকার ও কৃষি পণ্যের সঠিক বাজারমূল্য নিশ্চিত করা, স্বাধীন বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, নারী শিক্ষা, গ্রামীণ অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির প্রসার, চুরি, ডাকাতি, খুন-খারাপি ও চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর প্রশাসন গঠন, অসহায়, দুস্থ ও গৃহহীন জনগোষ্ঠীর পুনর্বাসন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও ঐতিহ্যবাহী সংস্কৃতির বিকাশ, জনবান্ধব পুলিশ বাহিনী গঠন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা।

তরিকত পার্টির নেতারা বলেন, ‘আমরা কলুষ ও দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র গড়তে তরিকতপন্থি ভাই-বোনসহ দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই। দলমত-হিংসা-বিদ্বেষ পরিহার করে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X