শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : লায়ন ফারুক

এক নাগরিক সমাবেশে বক্তব্যকালে লায়ন ফারুক। ছবি : কালবেলা
এক নাগরিক সমাবেশে বক্তব্যকালে লায়ন ফারুক। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে লায়ন ফারুক এ কথা বলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী দোসরদের অরাজকতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, এখন প্রবাসেও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের এ বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ জ্যোতি, পিরোজপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ ছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২ অক্টোবর তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X