রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের ঘটনায় তাসনিম জারার প্রতিক্রিয়া

ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত
ডা. তাসনিম জারা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।’

‘ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।

যেমন— * একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে।

* একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে।

* রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে।

* একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না।

* একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।

* একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে কোনো ভয় ছাড়া।’

তাসনিম জারা শেষে বলেন, ‘আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১২

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৩

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৪

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৫

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৬

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৭

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৮

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৯

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

২০
X