কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে : কফিল উদ্দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপিকে নিয়ে একটা গ্রুপ ষড়যন্ত্র করছে। তারা আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করতে উঠেপড়ে লেগেছে। এ ব্যাপারে আমাদের সজাগ-সতর্ক থাকতে হবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলা করা হবে।

বুধবার (০৮ অক্টোবর) রাজধানীর কাওলায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন মায়ের মমতা থেকে বঞ্চিত। আদরের ভাইকে (আরাফাত রহমান কোকো) শেষ দেখাটা পর্যন্ত দেখতে পারেননি। কী নির্মম ছিল সেই দিনগুলো। তারেক রহমান নিজেও জীবনের অনেকটা সময় হারিয়েছেন, আপনজন হারিয়েছেন। তারপরও তিনি দেশকে ভালোবেসে, সব সময় দেশের কল্যাণে ভেবেছেন।

নির্বাচনের সময় উল্লেখ করে তিনি জানান, নির্বাচন সঠিক সময়ে এবং অবাধ-সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদী। এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি।

এ সময় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে নেতাকর্মীদের কাজ করার বিশেষ আহ্বানও জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক।

অ্যাডভোকেট বায়েজিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X