কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান এবং হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে নিহত জোবায়েদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপজেলার কৃষ্ণপুরে গ্রামের বাড়িতে গিয়ে এই দাবি জানান তিনি।

নিহতের স্বজনদের বুকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে আজিজুর রহমান মোল্লা বলেন, ‘জোবায়েদ ছিল এক অনন্য চরিত্রের অধিকারী শান্ত, বিনয়ী, অমায়িক আর অত্যন্ত মেধাবী একজন তরুণ। তার চোখে ছিল স্বপ্ন, পরিবার আর দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। আজ সেই স্বপ্নগুলোও রক্তের সঙ্গে মিশে গেল।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু একটি পরিবারের নয়, আমাদের দেশের জন্যও অপূরণীয় ক্ষতি হলো। এমন সম্ভাবনাময় তরুণদের হারালে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।’

এ সময় উপস্থিত সবাইকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। পাশে থাকা লোকজনও কান্না সংবরণ করতে পারেনি। জোবায়েদ নিহতের ঘটনায় কৃষ্ণপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে শনিবার (১৯ অক্টোবর) ঢাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১০

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১১

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১২

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৩

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৪

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৫

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৬

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৭

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৮

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৯

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

২০
X