হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’

নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা কারীমুল হাই নাঈম। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা কারীমুল হাই নাঈম। ছবি : কালবেলা

কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম বলেছেন, স্বৈরশাসকের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি; তারা শুধু লুটতরাজে মেতে ছিল। শুধু বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আমরা প্রতিশোধ নেব উন্নয়ন ও সেবার মাধ্যমে, প্রতিহিংসায় নয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে নোয়াখালীর হাতিয়া নলচিরা ঘাটে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত গঠনে পথসভা এবং রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন নোয়াখালী জেলা উপকমিটির প্রধান কারীমুল হাই নাঈম আরও বলেন, ‘খালেদা জিয়া হাতিয়ার উন্নয়নের জন্য একাধিকবার এ দ্বীপ অঞ্চলে এসেছেন। দেশের মানুষ বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করবে, তারেক রহমানকে জয়যুক্ত করবে। সরকার গঠনের পর এ দ্বীপের উন্নয়নের জন্য তারেক রহমানের হাতিয়া সফর নিশ্চিত করব ইনশাআল্লাহ।’

নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থী অনেকেই আছেন, তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে বেছে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করেছি। হাজারো নির্যাতন-নিপীড়ন সহ্য করেও কখনো পিছিয়ে যাইনি।’

তিনি আরও বলেন, ‘সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাব। ধানের শীষকে জয়যুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারা দেশে সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাব।’

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নলচিরা ঘাটে এসে জড়ো হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে এবং পথসভাটি জনসমাবেশে পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X