কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

আগুনে পুরো অ্যাম্বুল্যান্সটিতে পুড়ে যায়। ছবি : কালবেলা
আগুনে পুরো অ্যাম্বুল্যান্সটিতে পুড়ে যায়। ছবি : কালবেলা

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুল্যান্সে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাম্বুল্যান্সটিতে। এতে আগুনে সম্পূর্ণ পুড়ে যায় অ্যাম্বুল্যান্সটি।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে হঠাৎ অ্যাম্বুল্যান্সটির ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত গাড়িটি থামিয়ে নামেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো অ্যাম্বুল্যান্সে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও, সিএনজি সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ বেশি কাছে যেতে পারেননি।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী কালবেলাকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তিনি আরও জানান, সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X