কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জাহাঙ্গীর হোসেন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন এসএম জাহাঙ্গীর হোসেন। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, ‘বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পায়, তাহলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে এবং জনগণের ভাগ্যোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আমাদের এই দক্ষিণখানের রাস্তাঘাটের বেহাল দশা আমি জানি। আমি কথা দিচ্ছি, এই এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, ইনশাল্লাহ।’

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানাধীন ৫০নং ওয়ার্ডে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার এবং উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম। সভায় সভাপতিত্ব করেন বিল্লাল হোসেন দুলাল।

মতবিনিময় সভায় সকল শ্রেণি-পেশার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এলাকার উন্নয়নমূলক দাবিদাওয়া উপস্থাপন করেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X