পটুয়াখালী ও ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৯ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

চা-বিস্কুট খাইয়ে জামাইকে হত্যা, শ্বশুর পলাতক

শ্বশুরের বাড়িতে জামাই খুনের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি : কালবেলা
শ্বশুরের বাড়িতে জামাই খুনের খবরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি : কালবেলা

পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কোদালের আঘাতে এক জামাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (৪০)। তিনি সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অভিযুক্ত শ্বশুরের নাম শান্তি চন্দ্রশীল (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে অভিনাশ শ্বশুর বাড়িতে কিছু নগদ অর্থ ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে সেই অর্থ ও গয়না ফেরত চান। সেখানে শ্বশুর শান্তি চন্দ্রশীল প্রথমে তাকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ন করেন। কিছুক্ষণ পর শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রীর সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শান্তি চন্দ্রশীল মাটিকাটার কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর শান্তি চন্দ্রশীল, তার মেয়ে মনিকা ও পরিবারের অন্য সদস্যরা ঘর ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের বাবা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাজুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ কালবেলাকে বলেন, ঘটনাস্থল থেকে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X