কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জনকল্যাণ ও দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : কফিল উদ্দিন

উঠান বৈঠকে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
উঠান বৈঠকে কথা বলেন এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

ঢাকা-১৮ আসনে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি জনগণের দল। বিএনপি বিশ্বাস করে, জনগণই সব ক্ষমতার উৎস। তাই বিএনপি সবসময় জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। জনকল্যাণ এবং দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ি চৌরাস্তা (কামারপাড়া, ৫৪নং ওয়ার্ড) এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

৫৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, আপনারা জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের ধারা অব্যাহত রাখবেন। মানুষের কল্যাণে তাদের পাশে থেকে কাজ করবেন।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম ও মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X