রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচিতে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচিতে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ফ্যাসিস্ট চক্র জনগণের আন্দোলনকে ভয় পেয়ে ষড়যন্ত্র করছে- পোশাক কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি একটি মানবিক ও জনগণের দল- যারা কখনো ধ্বংস নয়, উন্নয়ন ও মানবসম্পদের বিকাশে বিশ্বাস করে। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

তিনি জানান, ঢাকা-১৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। জনগণের পাশে থাকা, তাদের কষ্টে-দুঃখে সহযোগিতা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

এর আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X