কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা করা হবে : মুরাদ

আনন্দ শোভাযাত্রা। ছবি : কালবেলা
আনন্দ শোভাযাত্রা। ছবি : কালবেলা

জনগণের ভোটে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে যুব সমাজের চিন্তা, আকাঙ্ক্ষা ও ক্ষমতা বিবেচনায় একটি আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলার ধামরাইয়ে জমকালো আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে তিনি এই মন্তব্য করেন।

ধামরাই উপজেলা চত্বর থেকে মুরাদের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

এই শোভাযাত্রায় আরও অংশ নেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

ঢাকা-২০ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মুরাদ বলেন, ‘তারুণ্যের ভাবনা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বির্নিমাণের যে স্বপ্ন দেখছেন, তা তিনি ৩১ দফায় ধারণ করেছেন। আগামীতে একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে। যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে। তরুণ-যুবকদের ভাবনা, তাদের রাজনৈতিক ভাবনাকে, তাদের চিন্তা-চেতনাকে আমরা ধারণ করেই সামনের দিকে এগিয়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১০

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১১

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১২

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৪

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৫

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৬

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৭

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৮

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৯

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

২০
X