কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোলা সদর উপজেলা বিএনপির সব কমিটি স্থগিত

ভোলা সদর উপজেলা বিএনপির সব কমিটি স্থগিত
ছবি : সংগৃহীত

ভোলা সদর উপজেলা বিএনপির সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজনৈতিক পরিস্থিতি। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

তবে, সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X