বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘শাপলা কলি’ চাওয়ার ব্যাখ্যা দিলেন নাসীরুদ্দীন

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ‘শাপলা’, ‘সাদা শাপলার’ পাশাপাশি ‘শাপলা কলি’ প্রতীক চাওয়া হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে “শাপলা কলি”, যেখানে শাপলা আর কলি দুটোই আছে। আগামী নির্বাচনে “ধানের শীষ” ও “শাপলা কলি”র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী সংসদে কোনো দলই এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। সব দলকেই জনগণের রায়ের মুখোমুখি হতে হবে।

বৈঠকে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ অভিযোগ করে বলেন, ‘বড় দলগুলো জোটবদ্ধ নির্বাচনের মাধ্যমে ছোট দলগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিছু দল কুক্ষিগত করে নিজেদের স্বার্থ হাসিল করছে। আমরা চাই, এমন পরিস্থিতির অবসান হোক।’

সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ২০ অনুচ্ছেদে সংশোধন এনে জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সুযোগের পক্ষে মত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি ইসির কাছে চিঠি দিয়ে অনুরোধ করে বলেছে, বিএনপির দাবি অনুযায়ী যেন অনুচ্ছেদটি আগের অবস্থায় ফিরিয়ে না আনা হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X