বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিছানায় নাশতা, উহ, ওটা বোরিং: মেহজাবীন

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব । ছবি : সংগৃহীত
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব । ছবি : সংগৃহীত

কাজের ব্যস্ততা কাটিয়ে একটু ফুরসত পেলেই স্বামী নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে উড়াল দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার এই তারকা দম্পতি ছুটি কাটাতে বেছে নিয়েছেন নীল জলরাশির দেশ মালদ্বীপ। সেখানে বিলাসী অবসরে মজেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাদের সেই আনন্দঘন মুহূর্তের কিছু বিশেষ ছবি।

ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, মালদ্বীপের রিসোর্টে সুইমিংপুলের নীল জলে ভেসে বেড়াচ্ছে বিশাল এক নাশতার ট্রে। তাতে সাজানো নানা পদের লোভনীয় খাবার। প্রথাগত ‘ব্রেকফাস্ট ইন বেড’ বা বিছানায় শুয়ে নাশতা করার বিষয়টি যে এখন আর তার কাছে আকর্ষণীয় নয়, সেটিই জানালেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিছানায় নাশতা... উহ, ওটা বোরিং।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন ‘লাক্সারি ট্রাভেল’, ‘ফ্লোটিং ব্রেকফাস্ট’ ও ‘কাপল মোমেন্টস’।

ভক্তদের নজর কেড়েছে মেহজাবীনের শেয়ার করা ‘কাপল মোমেন্টস’। প্রকাশিত একটি ছবিতে মেহজাবীনকে রাজীবের সঙ্গে ফলের জুস হাতে চিয়ার্স করতে দেখা গেছে। দুজনের চোখে রোদচশমা আর মুখে হাসি বুঝিয়ে দিচ্ছে, বেশ ফুরফুরে মেজাজেই সময় কাটছে তাদের।

ভক্তদের উচ্ছ্বাস ও মন্তব্য প্রিয় তারকা জুটিকে এমন রোমান্টিক মুডে দেখে ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মন্তব্যের ঘরে একজন ভক্ত খাবারের প্রাচুর্য দেখে মজার ছলে লিখেছেন, ‘সারা বছর ডায়েটিং করার পরে একদিন।’

দুজনের রসায়নে মুগ্ধ হয়ে আরেকজন লিখেছেন, ‘বাহ অনেক সুন্দর লাগছে দুজনকে।’ মেহজাবীনের সকালের স্নিগ্ধ রূপ দেখে এক ভক্তের মন্তব্য, ‘বাহ! সকাল সকাল মেহু।’

স্বামী-স্ত্রীকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘বাহ! চমৎকার! আপু ভাইয়া।’ কেউ বা এই জুটিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘খুব চমৎকার পরিবার আপু।’

মেহজাবীনের এই মালদ্বীপ ভ্রমণের ছবিগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে। নীল সমুদ্র আর প্রিয় মানুষের সান্নিধ্যে মেহজাবীনের এই অবকাশ যাপন ভক্তদের মাঝেও ছড়িয়ে দিয়েছে মুগ্ধতা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X