কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি নিয়ে রায় ৪ ডিসেম্বর

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি আজ শেষ হয়েছে। রায় ঘোষণা করা হবে আগামী ৪ ডিসেম্বর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ ও ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে ১৩ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তা বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

সেদিন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর না করার জন্য আমরা আবেদন করেছিলাম। অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করেছেন, এই শুনানি শেষ না হওয়া পর্যন্ত টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর করা হবে না।

গত ৩০ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে হাইকোর্ট রুল দেন। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলটি দেন।

রুলে জানতে চাওয়া হয়, যে কোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) কেন নিশ্চিত করা হবে না।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিটটি করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে গত ২৬ এপ্রিল জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন রিটে যুক্ত করে, এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চাওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

চলতি বছরের জুনে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনে সর্বোচ্চ প্রাণহানি

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

মিথ্যা অভিযোগের জেরে বিমানের ক্রু শিমুর বিরুদ্ধে উল্টো মামলার নির্দেশ

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

১০

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

১১

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

১২

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

১৩

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

১৪

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

১৫

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

১৬

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

১৭

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৯

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

২০
X