কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সাথে বৈঠক

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎকালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি ফুলের তোড়া উপহার দিয়েছেন। তিনি এই ফুলের তোড়া হাসপাতালে বেগম জিয়াকে পৌঁছে দেবেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাত ৮টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

বিএনপি মহাসচিব আরও জানান, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্যবসা-বাণিজ্য, জ্বালানিসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে।

তিনি বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করে। আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, সেই সরকারের সাথে তারা (ভুটান) কাজ করবে।

সাক্ষাতে মির্জা ফখরুলের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১০

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১১

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১২

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৩

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৪

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৫

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৬

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৭

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৮

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

২০
X