কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গুম হওয়া বাবার স্মৃতিচারণ করে শিশুর আর্তনাদ, কাঁদলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুম হয়ে যাওয়া বাবার জন্য যখন তাদের সন্তানরা কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও নিজের আবেগ সামাল দিতে পারেননি। তিনিও কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গুম-খুনের শিকার’ নেতাকর্মীদের পরিবারের সম্মিলন অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়।

‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে এখনো নিখোঁজ অনেকের পরিবারের স্বজনরা তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার আকুতি প্রকাশ করেন।

২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হয় বংশাল ছাত্রদলের নেতা পারভেজ হোসেন। এত বছর পেরিয়ে গেলেও বাবার সন্ধান পায়নি তার কন্যা আদিবা ইসলাম হৃদি।

বংশাল থানা ছাত্রদল নেতা পারভেজ হোসেনের নিখোঁজের পর থেকে তার পরিবার, বিশেষ করে স্ত্রী ফারজানা আক্তার ও তাদের মেয়ে এখনো তার অপেক্ষায় আছেন। তার মেয়ে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার স্বপ্নপূরণের আকুতি জানিয়েছেন। পারভেজকে ডিবি (গোয়েন্দা) পরিচয়ে তুলে নেওয়া হয়েছিলেন। এই গুমের ঘটনায় তার পরিবার বিচার ও সন্ধান দাবি করে আসছে।

কান্না বিজড়িত কণ্ঠে হৃদি বলছিল, ‘বছর যায়, নতুন বছর আসে কিন্তু আমাদের বাবা আর আসে না। ৫ আগস্টের পর এক বছরের বেশি সময় পার হয়ে গেল, কিন্তু আমি বাবাকে ফিরে পাইনি। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাবার হাত ধরে স্কুলে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। আমি কী বাবাকে ফিরে পাব না? আর কত বছর অপেক্ষা করতে হবে আপনারাই বলুন?

এই কথা বলেই অঝোরে কাঁদতে লাগলো হৃদি। এ সময় মঞ্চে বসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আবেগ ধরে রাখতে পারেনি। টেবিলের সামনে টিসু বক্স থেকে টিসু নিয়ে নিজের চশমাটা খুলে নিজেই চোখ মুছতে দেখা যায়। পুরো অনুষ্ঠানস্থলে অতিথিরাও হৃদির সাথে এভাবে তার কষ্ট-বেদনাকে শেয়ার করছে।

মাত্র দুই মাস বয়সে নিখোঁজ হয়েছে সাফার বাবা। বংশাল ছাত্রদলের সহসভাপতি মো. সোহেল। ২০১৩ সালে তাকে গুম হওয়া পর থেকে অদ্যাবধি নিখোঁজ।

কাঁদতে কাঁদতে সাফা বলল, ‘এক যুগ ধরে বাবার জন্য অপেক্ষা করছি। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি বাবার।’

তার সমবয়সীদের যখন বাবারা হাঁটা শেখান, তখন সে নিজের বাবাকে খুঁজে বেড়ায় উল্লেখ করে সাফা বলে, ‘আমি আর কত দিন খুঁজব বাবাকে?’

সাফা ও হৃদির মতো অনেকের প্রিয়জন আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার হয়েছেন। কেউ হারিয়েছেন বাবা, কেউ সন্তান, কেউ ভাই, আবার কেউ স্বামীকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম হওয়া পরিবারের সদস্যদের আবেগে অনুষ্ঠানস্থল ছিল এক কষ্ট-বেদনার অন্যরকম অনুষ্ঠান। অনেক আয়োজকরাও যেমন কেঁদেছেন তেমনি নিরাপত্তা কর্মীদেরও দীর্ঘ নিঃশ্বাসে ফেলতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X