রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে : তারেক রহমান

‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে তারেক রহমান। ছবি : সংগৃহীত
‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে। দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। লাগাম টেনে ধরতে না পারলে সব উন্নয়ন পরিস্থিতি পিছিয়ে যাবে।

তিনি বলেন, বাংলাদেশে একমাত্র বিএনপিই দুর্নীতির লাগাম টানতে পারবে। লাগান টেনে ধরতে হবে, এটাই বিএনপির অঙ্গীকার।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। এই দুই সংকট কাটানো না গেলে নারী, কৃষি ও স্বাস্থ্য খাতে যেকোনো পরিকল্পনাই ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে।

তিনি অভিযোগ করে বলেন, স্বৈরশাসকের মতো কিছু মানুষ বিএনপির সমালোচনা করছে। অথচ বিএনপি সরকারের আমলে তাদের দুজন মন্ত্রী ছিলেন। শেষ দিন পর্যন্ত তারা মন্ত্রিসভায় থেকে প্রমাণ করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট।

বিএনপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি বলে জানান দলটির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতে চেয়েছিলেন জাতীয় সরকার করা হবে কি না? আমরা বলেছিলাম, আমরা জনগণের কাছে যাব। কারণ, জনগণই আমাদের শক্তির উৎস।

দু-একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, যারা বলে আমাদের (বিএনপি) দেখেননি, এবার দেখুন, তাদের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। কীভাবে তারা হত্যা, লুণ্ঠন আর নির্যাতন চালিয়েছে, তা জাতি ভুলে যায়নি। সুতরাং নতুন করে তাদের দেখার কিছু নেই।

তিনি বলেন, বিভিন্ন সময়ে দেশ যখন সংকটের মধ্যে দিয়ে গেছে, তখন বিএনপি ধীরে ধীরে অবস্থার উন্নতি করেছে। দেশকে স্বাধীন করার জন্য লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই দেশকে গড়তেও কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা কিংবা আমেরিকা বানাতে চায় না, তারা স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়।

একমাত্র জনগণ ও গণতন্ত্র দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে পারে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X