ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি : কালবেলা
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণার পর রাতেই টিএসসি চত্বর থেকে তাৎক্ষণিক এই মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা।

টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া ঘুরে পুনরায় টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশ ও মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ —এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

পরে টিএসসির ডাস চত্তরের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, বিগত চারটি নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। আমরা ২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন দেখেছি, ২০১৮ সালে রাতের ভোট দেখেছি এবং ২০২৪ সালে ‘আমিডামি’ নির্বাচন দেখেছি। বিগত সময়ে আমরা ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে আবার ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমরা যোগ্য প্রার্থী ও মার্কা দেখে ভোট দেব।

তিনি আরও বলেন, তারেক রহমানের ‘৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনসাধারণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে সম্পৃক্ত করার জন্য গণজোয়ার সৃষ্টি করব। পাশাপাশি ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার করব।

এ সময় আরও উপস্থিত ছিলে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভুঁইয়া ইমনসহ অনেকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X