বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার সাতপাড় এলাকায় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর আলির নির্বাচনী জনসভায় দলীয় নেতা কর্মীদের নিয়ে অংশ নেন মো. মিকাইল।

পরে নির্বাচনী জনসভা শেষ করে সন্ধ্যার পরে ফেরার পথে পাটকেল বাড়ি এলাকায় এলে তার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেওয়ার সময় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেন সাংবাদিকদের বলেন, আমাদের বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত গোপালগঞ্জ ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাক্তার কে এম বাবর আলীর সাতপাড় এলাকায় জনসভা শেষ করে ফেরার পথে পাটকেল বাড়ি এলাকায় এলে প্রায় শতাধিক অপরিচিত লোকজন দেশীয় লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা চালায়। এ সময় শহরের মিয়াপাড়া বাসা ও শহরের চৌরঙ্গী মোসলেম প্লাজার দোকান রিয়েল ফ্যাশানের মালিকের ছেলে ছাত্রলীগ কর্মী আরহামকে আমি চিনতে পেরেছি। বাকি লোকদের চিনতে পারিনি এলাকাটি অন্ধকার ছিল।

এ বিষয়ে গোপালগঞ্জ ২ সংসদীয় আসনের ধানের শীষের প্রাথী ডাক্তার কে এম বাবর আলী বলেন, যারা আমার ছাত্রদলের সভাপতির উপর হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারে প্রশাসনের কাছে দাবি জানাই।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নির্বাচনী প্রচারনা কাজে বাধা দিয়েছে। তারা যতই ষড়যন্ত্র করুক জনস্রোতে তা ভেসে যাবে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান কালবেলাকে বলেন, থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X