সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নবঞ্চিত হয়েও দলের নামেই ফরম নিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন খন্দকার সেলিম জাহাঙ্গীর। ছবি : কালবেলা
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন খন্দকার সেলিম জাহাঙ্গীর। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করলেন খন্দকার সেলিম জাহাঙ্গীর। তবে এ আসন থেকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হককে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ জেলার সহকারী রিটার্নিং অফিসার নূসরাত জাহানের কাছ থেকে মনোনয়নপত্র নেন তিনি।

সহকারি রিটার্নিং অফিসার নূসরাত জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, আজকে বিএনপির পক্ষ থেকে সেলিম জাহাঙ্গীর নামে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র উত্তোলন প্রসঙ্গে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, বিএনপি থেকে প্রাথমিকভাবে একজনকে মনোনয়ন দেওয়া হলেও সেটা চূড়ান্ত নয়। এ জন্য দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম। দল তো আমাকেও মনোনয়ন দিতে পারে। আমার বয়স হয়েছে, এটাই আমার শেষ নির্বাচন।

দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ যে সিদ্ধান্ত দেয় সেটাই করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X