সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে জনতার ঢল

সাভারে বিএনপি নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা
সাভারে বিএনপি নেতাকর্মীদের ঢল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক। শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন- এ খবর ছড়িয়ে পড়তেই মহাসড়কের দুই পাশে নামে লাখো লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল।

দুপুর গড়াতেই আমিনবাজার থেকে নবীনগর হয়ে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কের দুই ধারে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছি। আজ দীর্ঘ ১৭ বছর পর তিনি সাভার-আশুলিয়ার মাটিতে পা রাখছেন। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। আজকের এই জনসমাগম প্রমাণ করে সাভার-আশুলিয়ার মাটি ধানের শীষের শক্ত ঘাঁটি।

এদিকে বিপুল জনসমাগমের কারণে মহাসড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X