কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘এটা তাদের জমিদারি’, তাপসের বক্তব্য প্রসঙ্গে ফখরুল

‘এটা তাদের জমিদারি’, তাপসের বক্তব্য প্রসঙ্গে ফখরুল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের চরিত্র, কথাবার্তা, সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। এটা হচ্ছে তাদের জমিদারি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আপনাকে নাকি ঢাকায় ঢুকতে দেওয়া হবে না মেয়র তাপসের এমন বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, তাদের মানসিকতাটা কোথায় তা কথার মধ্যেই পাবেন। আমি বারবার একটা কথা বলি, তাদের চরিত্র, তাদের কথাবার্তা বলা সবকিছুর মধ্যে একটা সন্ত্রাসী ব্যাপার থাকে। একটা জমিদারি ব্যাপার থাকে। কাকে ঢুকতে দেবে, কাকে ঢুকতে দেবে না; এ ধরনের কথা তারা বলে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা এগুলো খুব গুরুত্ব দেই না। কারণ এগুলো আমরা বহু ফেস করেছি তো ইতোমধ্যে, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। কে কী বলল আর বলল না, এটাতে দেশের জনগণের কিছু যায়-আসে না। জনগণের এখন লক্ষ্য একটাই, তারা বাংলাদেশে একটা সুষ্ঠু-অবাধ নির্বাচন চায়।

গতকাল বুধবার রাজধানীর বনশ্রীতে ২ নম্বর ওয়ার্ডের উন্নয়ন উৎসবের বক্তৃতায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আর তো মুখ নাই, লজ্জায় এখন ঢাকা ছাইড়া গেছে ঠাকুরগাঁওয়ে। আমরা ঢাকায় ঢুকতে দেব না। রাজধানী বন্ধ রাখব আমরা ইনশাআল্লাহ।

ডিএসসিসি মেয়র আরও বলেন, যেখানেই যান, বাঙালিরা আপনাদের প্রত্যাখ্যান করেছে, আপনারা প্রত্যাখ্যাতই থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X