সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে দলের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ছাত্রদল হচ্ছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। আজ যারা প্রশিক্ষণ নিচ্ছে, তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আগামীর বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি।

কর্মশালায় রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে বিএনপির সাতটি বিশেষ পরিকল্পনা নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে নারী উন্নয়নে বিএনপির উদ্যোগ, একটি কার্ডেই পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়ন, কৃষক কার্ডের মাধ্যমে তাৎক্ষণিক সেবা প্রদান, সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন, নদী-খাল-বিল ও পরিবেশ রক্ষা, খতিব-ইমাম-মোয়াজ্জেমদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, আনন্দময় শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং আধুনিক ও ক্রীড়া-সমৃদ্ধ বাংলাদেশ গঠন।

কর্মশালায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ ডি এম বাকির জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাবু ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আজাদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক দ্য সায়মন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাগরণী ’২৪ হল ছাত্রদলের সভাপতি, জাকসুর সাধারণ সম্পাদক তানজিলা হোসাইন বৈশাখীসহ কেন্দ্রীয়, মহানগর, জেলা, থানা ও উপজেলা ছাত্রদলের নেতারা।

দিনব্যাপী এই কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই প্রশিক্ষণ ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে দেশপ্রেম, দায়িত্ববোধ ও রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখার মানসিকতা আরও সুদৃঢ় করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X