কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার : অ্যাডভোকেট সালাম

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, এই নিশিরাতের বিনা ভোটের অবৈধ সরকার তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে টানা দুই বছর বিনা চিকিৎসায় ঢাকার পরিত্যক্ত কারাগারে বন্দি করে রেখেছিল। এর মধ্য দিয়ে তিলে তিলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

তিনি বলেন, বর্তমানে তার জীবন সংকটাপন্ন। মেডিকেল বোর্ড একাধিকবার তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করলেও সরকার শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিদেশে চিকিৎসার অনুমতি দিচ্ছে না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার কুড়িগাঁওয়ে এই দোয়া মাহফিল হয়।

আব্দুস সালাম আজাদ আরও বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের জনগণও আজ উদ্বিগ্ন। বিদেশে উন্নত চিকিৎসার অভাবে বেগম জিয়ার শারীরিক কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার এই সরকারকেই নিতে হবে। আমরা মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি।

লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান খানের সভাপতিত্বে এবং সদস্য এম শুভ আহমেদের পরিচালনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবীবুর রহমান অপু চাকলাদার।

এতে আরও বক্তব্য রাখেন- গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদল হোসেন হাওলাদার, কনকসার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ কামাল ঢালী, মেদেনীমন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম গাউস সিদ্দিকী। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মো. মুক্তার হোসেন খান, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহমেদ অভি, যুগ্ম আহ্বায়ক কাজী আহসান বায়োজিদ, লৌহজং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুরাদ হাসান, সদস্য সচিব রানা হোসেন রনি, লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ খান, সাধারণ সম্পাদক বাচ্চু হাওলাদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১০

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১১

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১২

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৩

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৫

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৬

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৭

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৮

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৯

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

২০
X