কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় নির্বাচনী প্রচারে ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এমএ কাইয়ুম। ছবি : কালবেলা
রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় নির্বাচনী প্রচারে ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এমএ কাইয়ুম। ছবি : কালবেলা

ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এমএ কাইয়ুম বলেছেন, এই দেশকে আর কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতে দেওয়া হবে না। কেউ যদি প্রশাসন ব্যবহার করে বা কৌশলের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এটি কোনো একদলীয় শাসনের দেশ নয় যে প্রশাসন ব্যবহার করে ক্ষমতা দখল করা যাবে। এ দেশ জনগণের, আর ক্ষমতার মালিকও জনগণ।

গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে এবং রাতের ভোট দিনে গণনার মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নিয়ে দেশে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করা হয়েছে।

ড. এমএ কাইয়ুম বলেন, আসন্ন নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X